আমের নতুন বাজার মালয়েশিয়া, জুনেই আসছে পরিদর্শক দল
চলতি মৌসুমেই মালয়েশিয়ায় আম রপ্তানি শুরু হতে পারে বলে জানিয়েছে হাই কমিশন।

বাংলাদেশের আম এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় বাজার মালয়েশিয়ায় রপ্তানির পথ সুগম হচ্ছে। রপ্তানি প্রক্রিয়া চূড়ান্ত করতে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়ার একটি কারিগরি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে।

বাংলাদেশ হাই কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলটি বাংলাদেশের আমের বাগান, প্যাকিং ব্যবস্থা এবং সংরক্ষণ সুবিধাসহ সামগ্রিক রপ্তানি প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করবেন।

