ফিসটেক হ্যাচারী লিঃ এর সন্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ তারেক সরকার, গলদা চিংড়ি চাষে বিশেষ অবদানের জন্য জাতীয় স্বর্ণপদক ২০২৬ লাভ

আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। সফলতার সাথে গলদা চিংড়ির পোনা উৎপাদনের জন্য ফিসটেক হ্যাচারী লিঃ জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব তারেক সরকার। বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এর কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ফিসটেক হ্যাচারী লিঃ এর সন্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ তারেক সরকার, গলদা চিংড়ি চাষে বিশেষ অবদানের জন্য জাতীয় স্বর্ণপদক ২০২৬ লাভ করেন। আমরা আনন্দিত এবং গর্বিত। বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এর পক্ষ থেকে আপনার জন্য অভিনন্দন ও শুভ কামনা রইলো। এছাড়াও আমরা হ্যাচারির সকল কর্মীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি । উল্লেখ্য যে এর আগেও দুইবার ফিসটেক হ্যাচারী লিঃ এর সন্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ তারেক সরকার, গলদা চিংড়ি চাষে বিশেষ অবদানের জন্য জাতীয় স্বর্ণপদক লাভ করেন।
'রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' এই স্লোগান কে সামনে রেখে মৎস্য সেক্টরে অসামান্য অবদান রাখার জন্য ফিসটেক হ্যাচারী লিঃ এর সন্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ তারেক সরকার কে আল্লাহ পাক আর ও তাওফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করছি।

