রাবিতে ‘ইনসাইট ল্যাব’ CRO (Contract Research Organization) উদ্বোধন
CRO (Contract Research Organization) বা চুক্তিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হলো এমন একটি সংস্থা, যা ওষুধ কোম্পানি, বায়োটেক প্রতিষ্ঠান বা অন্য গবেষকদের হয়ে চুক্তির ভিত্তিতে গবেষণা ও পরীক্ষানিরীক্ষা পরিচালনা করে।

রাবিতে ‘ইনসাইট ল্যাব’ উদ্বোধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৯ অক্টোবর ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস বিভাগে আজ বৃহস্পতিবার ‘ইনসাইট ল্যাব’ উদ্বোধন করা হয়। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এই ল্যাব উদ্বোধন করেন। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। ল্যাবের পরিচালক প্রফেসর মো. গোলবার হোসেন সেখানে মাল্টিমিডিয়ার মাধ্যমে এই ল্যাবের কার্যক্রম সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলমসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ঔষধের ক্ষমতা, কার্যকারীতা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিরূপনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই ‘ইনসাইট ল্যাব’ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন হিসেবে অনুমোদন পেয়েছে।
CRO (Contract Research Organization) বা চুক্তিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হলো এমন একটি সংস্থা, যা ওষুধ কোম্পানি, বায়োটেক প্রতিষ্ঠান বা অন্য গবেষকদের হয়ে চুক্তির ভিত্তিতে গবেষণা ও পরীক্ষানিরীক্ষা পরিচালনা করে।
CRO কী কাজ করে
- প্রি-ক্লিনিক্যাল স্টাডি: মানুষের ওপর প্রয়োগের আগে ল্যাবে ও প্রাণীর ওপর ওষুধের কার্যকারিতা, নিরাপত্তা ও বিষাক্ততা পরীক্ষা।
- ক্লিনিক্যাল ট্রায়াল ব্যবস্থাপনা: পরিকল্পনা, তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ ও বিশ্লেষণ।
- বায়োইকুইভ্যালেন্স ও বায়োঅ্যাভেইলেবিলিটি স্টাডি: জেনেরিক ওষুধ আসল ওষুধের সমান কার্যকর কি না তা যাচাই।
- পার্শ্বপ্রতিক্রিয়া ও নিরাপত্তা মূল্যায়ন: ওষুধের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিরূপণ।
- ডেটা ম্যানেজমেন্ট, পরিসংখ্যান বিশ্লেষণ ও রেগুলেটরি সহায়তা।
কেন গুরুত্বপূর্ণ
ওষুধ কোম্পানিগুলো নিজেরা সব পরীক্ষার অবকাঠামো ও দক্ষ জনবল রাখে না। CRO দক্ষতা, সময় ও খরচ বাঁচিয়ে নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানের তথ্য দেয়।
Insight Lab-এর ক্ষেত্র
Insight Lab ওষুধের ক্ষমতা, কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিরূপণের জন্য গঠিত। এটি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর অনুমোদিত। এর ফলে দেশীয় ওষুধ শিল্প স্থানীয়ভাবেই পরীক্ষা করাতে পারবে, শিক্ষার্থীরা হাতে-কলমে গবেষণার সুযোগ পাবে, এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পের মধ্যে সহযোগিতা বাড়বে।

