রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করেন মাননীয় ভূমি মন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি
রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য খাতের উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং রপ্তানি সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য খাতের উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং রপ্তানি সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
তিনি বলেন, মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মৎস্য খাতকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর করতে কাজ করে যাচ্ছে। মাছের গুণগত মান নিশ্চিত করা, নিরাপদ ফিশ ফিড ব্যবহার, আধুনিক মৎস্য পরীক্ষাগার স্থাপন এবং আন্তর্জাতিক বাজারে রাজশাহীর জীবিত মাছ রপ্তানির সুযোগ সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি জানান, রাজশাহী থেকে সিঙ্গাপুর ও দুবাইয়ে সরাসরি মাছ রপ্তানির লক্ষ্যে কার্গো বিমান চলাচল এবং বিমানবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রাজশাহীতে একটি অত্যাধুনিক মৎস্য টেস্টিং ল্যাব স্থাপন করা হবে। তিনি আরও বলেন, পদ্মা নদীর ওপর বাঁধ নির্মাণ ও বরনাই নদীতে রাবার ড্যাম স্থাপনের মাধ্যমে সারা বছর পানির প্রাপ্যতা নিশ্চিত করে মৎস্য চাষে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।
অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষি, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এর আগে কালেক্টরেট পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ—
সবার আগে বাংলাদেশ।

